
নাহিদ জামানঃ
রূপসায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ( পিএফজি)এর তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় পিস ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা ২৯ মার্চ বিকালে শিয়ালী বাজার এলাকায় পিস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা এরিয়া সমন্বয়কারী রাজু জাবেদ। পিস ক্লাবের সভাপতি ইমাম সাহেদুর তানভীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী লায়লা আরজুমান, আর্ম অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক আশিষ হালদার, ইউনিয়ন বিএনপির চার্জ কমিটির সদস্য কেএম আমিনুল ইসলাম, মোঃ আসলাম লস্কর, আবু তাহের হৃদয়, হাফেজ ফারুক আহমেদ লস্কর, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বিশ্বাস। সহ সমন্বয়কারী বর্ষা সাহার সঞ্চালনায় বক্তৃতা করেন। পিএফজি সদস্য
আশিক সরদার, বর্ষা সেন, ছাব্বির শেখ, অন্যান্য সাহা অনিক লস্কার, সুমাইয়া আক্তার দুপুর, প্রিয়াঙ্কা সাহা, খাদিজা আক্তার, মেহেদি লস্কার, চৈতি সাহা, নাসির হাওলাদার প্রমুখ।
দৈনিক নিউজ বাংলা 















