
স্টাফ রিপোর্টার:
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়ানের ৬নং ঝিলের ডাঙার
গ্রামের আনিস মোল্লা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে, ১০ বিঘা ঘেরে মাছ চাষ করে আসছেন পাশাপাশি ফলের বাগান ও করে। আনিস মোল্লার ছেলে অহিদুজ্জামান মিন্টু জানান, আমাদের ঘেরে দুর্গন্ধযুক্ত প্যাড়া মাটি দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে পার্শ্ববর্তী আবু মুসা। মিন্টু আরো বলেন তিনি বিভিন্নভাবে দীর্ঘদিন যাবত আমাদের ক্ষতি করে আসছে। গত বছরও তাকে আমাদের ঘেরের ভেড়ি কেটে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগে আমাদের সমিতিতে (১০হাজার)টাকা জরিমানা করেছে। টিকা বুনিয়া বড় ডাঙ্গা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক ,সুকুমার জানান গত বছরও আবু মুছা মোড়ল কে অনৈতিক কাজের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।১৪ মার্চ সকাল ১০ টার দিকে অহিদুজ্জামান মিন্টু ঘেরে মাছ ধরতে গেলে দেখে পার্শ্ববর্তী ঘেরে থেকে দুর্গন্ধযুক্ত প্যাড়া মাটি তার ঘেরে দিয়ে পানি নষ্ট করে ফেলেছে। এবং মাছ মরে ভেসে উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়।
দৈনিক নিউজ বাংলা 















