
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঐতিহ্যবাহী সামন্তসেনা দারুসসুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় বিদ্যুতের তার চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে ধৃত হয়েছে এক চোর।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার বিদ্যুৎ মিটার থেকে মিটারের বাইরের সংযোগ তার চুরি করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিচয় জানা যায়।
আটক ব্যক্তির নাম মোঃ মেহেদী (২৬)। তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের খোড়ার বটতলা এলাকায় বসবাস করেন।
তার পিতার নাম আতাউর মোল্লা ওরফে বাবুল মোল্লা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা সতর্ক অবস্থানে ছিলেন।
এরই ধারাবাহিকতায় বিদ্যুতের তার চুরির সময় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



Post Comment