
মোঃ মোশারেফ হোসেন
“শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৫ বৈশাখ ১৪৩৩ / ০৮ মে ২০২৬, শুক্রবার, বিকাল ৩:০০ মিনিটে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা, খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, খুলনার পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোঃ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,আমীর এজাজ খান, সংসদ সদস্য, খুলনা -১, মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা, মোঃ রেজাউল হক পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, খুলনা, মু: বিল্লাল হোসেন খান যুগ্মসচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মোহামদ তাজুল ইসলাম বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা এবং স্মারক বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, শিক্ষাবিদ ও সাবেক ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ হুরে জান্নাত, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।
প্রধান অতিথিসহ সকল বক্তা তাঁদের বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বর্তমান বাস্তবতায় তাঁর সাহিত্য, দর্শন ও মানবতাবোধের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন রবীন্দ্রনাথের শান্তি ও মানবতার বাণী আজকের বিশ্বে আগের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ।
উদ্বোধনী পর্বের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দৈনিক নিউজ বাংলা 

