
নিউজ ডেস্ক:
একজন দিনমজুর শ্রমিকের ঘাম ঝরানো পারিশ্রমিক নিয়ে টালবাহানা করার অভিযোগ উঠেছে খুলনার নতুন বাজার এলাকার এক কন্টাক্টরের (ঠিকাদার) বিরুদ্ধে। দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও নিজের হাড়ভাঙা খাটুনির পাওনা টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মো. ইমাম হাসান নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি।
ভুক্তভোগী শ্রমিক ইমাম হাসান জানান, প্রায় দুই বছর আগে তিনি কন্টাক্টর মো. সুমনের অধীনে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে তার মোট পাওনা ছিল ১০,০০০ টাকা। এর মধ্যে দীর্ঘ টালবাহানার পর কন্টাক্টর সুমন তাকে মাত্র ২,৫০০ টাকা ফেরত দেন। বাকি ৭,৫০০ টাকা আজও পরিশোধ করেননি তিনি।
অভিযোগ উঠেছে, দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকা চাইলেই সুমন নানা টালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে তিনি পাওনাদারের ফোন রিসিভ করছেন না এবং অন্য কোনো নাম্বার থেকে কল দিলেও কথা বলছেন না। এমনকি তার বাসায় গিয়েও তার দেখা পাওয়া যাচ্ছে না বলে ভুক্তভোগী জানিয়েছেন।
ইমাম হাসান বলেন, “অনেকের কাছে ৭৫০০ টাকা সামান্য মনে হতে পারে, কিন্তু একজন শ্রমিকের কাছে এটা অনেক বড় সম্পদ। আমি বর্তমানে অনেক আর্থিক সমস্যার মধ্যে আছি। এই টাকাটা হাতে পেলে আমার অনেক উপকার হতো। কিন্তু প্রভাবশালী এই কন্টাক্টর আমার টাকা নিয়ে এখন লুকোচুরি খেলছেন।
দৈনিক নিউজ বাংলা 








