
মোঃ মোশারেফ হোসেন
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় তিনি আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিকালে তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ১নং কাস্টমঘাট এলাকায় সাধারণ মানুষের মাঝে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সাগর, মোঃ ইয়ারুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মোঃ শেখ রাজিব, মোঃ সাদ্দাম খান, মোঃ মাসুম সরদার, মোঃ মন্টু হাসান, মোঃ তৌহিদ, জিহাদ ভূইয়া, রাসেল খান, মোঃ আল আমিন, মেহেদী হাসান শুভ, সাব্বির হাওলাদার, শাহিন শেখ, ইশারাত সরদার, তৌহিদুর রহমান,হৃদয়, হামিম রশিদ প্রমূখ।
দৈনিক নিউজ বাংলা 








